
পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে কারিমুল ইসলাম (২৩) নামের এক গরু চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
বুধবার(২৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সীমান্তবর্তী সরদারপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিকেলে বিজিবি’র নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে বোদা উপজেলার সীমান্ত পিলার ৭৯৯/৯-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে সরদারপাড়ায় অভিযান চালিয়ে গরু চোরাকারবারি কারিমুল ইসলামকে আটক করা হয়। সে একই ইউনিয়নের সরদারপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে।
বিজিবি জানায়, আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গরু চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বোদা থানায় মামলা করত থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে একই দিন বিকেলে সরদারপাড়া বিওপির টহল দল সীমান্ত এলাকা থেকে বাংলাদেশের অভ্যন্তরে বড়শশী ইউনিয়নের আদর্শগ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি ভারতীয় গরু উদ্ধার করেছে। যার সিজার মূল্য প্রায় এক লাখ টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোন মূল্যে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নজরদারি নিশ্চিতের পাশাপাশি অনুপ্রবেশ বন্ধে সদা প্রস্তুত বিজিবি।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]