রাজশাহীতে সাব্বির হত্যার ৫ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেফতার
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০৫
রাজশাহীতে সাব্বির হত্যার ৫ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেফতার
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

​রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার পবা রাইসমিলপাড়া এলাকায় সাব্বির (২১) হত্যাকাণ্ডের প্রধান আসামিকে ঘটনার মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে গ্রেফতার করেছে র‍্যাব-৫।


বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে মহানগরীর মতিহার থানাধীন মিজানের মোড় (ডগারহাট) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


এর আগে একইদিন দুপুর দেড়টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজ বাড়ির সামনে সাব্বির হোসেনকে নির্মমভাবে ছুরিকাঘাত করে একই এলাকার মো. জাসন (২৫)। গুরুতর আহত অবস্থায় সাব্বিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ঘাতক জাসন এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।


হত্যাকাণ্ডের পরপরই র‍্যাবের একটি দল আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে। আধুনিক তথ্যপ্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, আসামি মতিহার থানার ডগারহাট এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মাত্র ৫ ঘণ্টার মধ্যে ঘাতক মো. জাসনকে গ্রেফতার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা কথা স্বীকার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com