লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৭
লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ইউনিয়নের জয়হরি গ্রামের হাজির মোড় সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কৃষিকাজে বের হওয়া কয়েকজন কৃষক ভুট্টা ক্ষেতের ভেতর একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। মুহূর্তেই খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। পরে স্থানীয়রা লালমনিরহাট সদর থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।


খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে প্রাথমিক তদন্ত শুরু করে। নিহতের পরিচয় শনাক্তের জন্য পার্শ্ববর্তী থানাগুলোতেও বার্তা পাঠানো হয়েছে।


লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, মরদেহের পরিচয় শনাক্তের জোর প্রচেষ্টা চলছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর জানা যাবে এটি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com