গুরুদাসপুরে সাত দিনের মধ্যে মাদকসেবী ও বিক্রেতার তালিকা তৈরির নির্দেশ এমপির
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৩
গুরুদাসপুরে সাত দিনের মধ্যে মাদকসেবী ও বিক্রেতার তালিকা তৈরির নির্দেশ এমপির
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গুরুদাসপুরে মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে ব্যতিক্রম উদ্যেগ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। উপজেলার ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের ওয়ার্ড ভিত্তিক মাদকসেবী ও বিক্রেতাদের তালিকা তৈরি করতে বলেছেন। সাত দিনের মধ্যে ওই তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিতে হবে।


সোমবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনয়াতনে মাসিক আইন শৃঙ্খলা সভায় বক্তব্যকালে ৬ ইউপি চেয়ারম্যানের প্রতি ওই আহ্বান জানান প্রধান অতিথি। তালিকা প্রস্ততের পর অবিভাবকদের সহ মাদকসেবী ও বিক্রেতাদের ইউনিয়ন পরিষদে হাজির করার কথাও বলেন আব্দুল আজিজ এমপি।


ইউএনও ফাহমিদা আফরোজের সভাপতিত্বের আইন শৃঙ্খলা সভায় প্রদান অতিথির সারা দিয়ে বক্তব রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, আব্দুল বারী,মনিরুল ইসলাম দোলন, মিজানুর রহমান সুজা, মোঃ আয়ুব আলী ও মাহবুবুর রহমান।


বিবার্তা/জনি/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com