
দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি আরো গতিশীল করতে কাস্টমস কর্মকর্তা ও বন্দরের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন রংপুর বিভাগীয় কাস্টমস কমিশনার।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের কনফারেন্স রুমে ঘণ্টাব্যাপী এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হিলি কাস্টমস এর সহকারী কমিশনার এস এম সাইফুজ্জামান রাজিব এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর কমিশনার মোহাম্মদ শফিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী, সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন, হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়র সহ-সভাপতি মুশফিকুর রহমান চৌধুরী, জাবেদ হোসেন রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল।
মতবিনিময় সভায় ব্যবসায়ীরা বন্দরে ওয়্যারহাউস নির্মাণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও দ্রুত পণ্য ছাড়করণসহ আমদানিতে বিদ্যমান সমস্যার কথা তুলে ধরলে প্রধান অতিথি সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। সভায় আমদানি-রপ্তানিতে ব্যবসায়ীরা যাতে হয়রানির শিকার না হয় সেজন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিবার্তা/রব্বানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]