ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে রাতভর অভিযান, দুইজনকে কারাদণ্ড
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৩
ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে রাতভর অভিযান, দুইজনকে কারাদণ্ড
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নদ-নদী, খাল, পাহাড় ও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে রাতভর অভিযান পরিচালনা করেছে প্রশাসন।


সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক।


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত বছরের ৮ এপ্রিল শেরপুরের জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ৯(৪) অনুযায়ী নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার সব বালুমহাল বিলুপ্তি ঘোষণা করা হয়।


এরপরেও প্রভাবশালী কয়েকটি সিন্ডিকেট রাতের আঁধারে ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন নদ-নদী, খাল, পাহার ও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা চালিয়ে আসছে।


এমন সংবাদের ভিত্তিতে গত রবিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অভিযান পরিচালনা করেন ইউএনও মো. আল আমীন ও সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক।


অভিযানে ঝিনাইগাতী উপজেলা পরিষদ এর ডাকবাংলোর সামনে অবৈধভাবে উত্তোলিত একটি বালুবোঝাই মাহিন্দ্রা (তিন চাকার যান) গাড়িসহ মো. পারভেজ মিয়া নামে একজনকে আটক করা হয়। পরে সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে
৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তার গাড়ি ও বালু রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে থানা পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।


এছাড়া, ওই দিনই উপজেলার তিনানী বাজারে দুইটি মাটিভর্তি মাহিন্দ্র আটক করা হয়েছে ও অপর একজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।


ইউএনও মো. আল আমীন বলেন, সরকারি সম্পদ রক্ষার জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও শাস্তি দেওয়া হচ্ছে। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com