
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে একটি অ্যাম্বুলেন্স থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নর কড়ইকান্দি ফেরিঘাট এলাকায় সন্দেহভাজন একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- শরীয়তপুরের নড়িয়া উপজেলার শাওড়া গ্রামের মো. সোহাগ (৩১) এবং রংপুর সদর উপজেলার পশ্চিম বাবুখাঁ এলাকার বাসিন্দা মো. শাহাজুল ইসলাম (৪৭)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে বাঞ্ছারামপুর মডেল থানার একটি দল উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কড়ইকান্দি ফেরিঘাট এলাকায় বিশেষ চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন একটি অ্যাম্বুলেন্স তল্লাশি করে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়।
এ বিষয়ে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]