নবাবগঞ্জে সিএনজির ধাক্কায় যুবক নিহত
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৯
নবাবগঞ্জে সিএনজির ধাক্কায় যুবক নিহত
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের নবাবগঞ্জে সিএনজির ধাক্কয় ফিরোজ কবির (৪৫) নামে এক ব্যক্ত নিহত হয়েছেন। নিহত ফিরোজ কবির উপজেলার ফতেহপুর মাড়াষ গ্রামের বাসিন্দা এবং নওশাদ আলীর ছেলে।


সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার গোলাপগন্জ বাজারে বিরামপুর টু নবাবগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি সিএনজির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নবাবগঞ্জ থানার ওসি মিন্টু দে জানান, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com