
পবিত্র মাহে রমজান মাসে স্থানীয় বাজারে ভোগ্যপণ্যর বাজার দর সহনীয় রাখতে দিনাজপুরের হাকিমপুর হিলি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মূল্য তালিকা না টাঙ্গানোর অপরাধে তিন দোকানিকে ১৬ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করেছেন হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে হিলি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এসব অর্থ দণ্ড প্রদান করেন সহকারী কমিশনার ভূমি মো. সাব্বির আহমেদ।
অভিযানকালে বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করে পণ্যের মূল্য তালিকা সঠিক ভাবে টানানো হয়েছে কিনা তা যাচাই করা হয়। এ সময় তিনটি দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১৬ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়েছে।
এসময় হাকিমপুর থানার এসআই খতিবর রহমানসহ পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ বলেন, পবিত্র রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় ভোগ্যপণ্যের দাম বাড়ানোর চেষ্টা করেন। তাই বাজারে পণ্যের দাম স্থিতিশীল রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে। সকল ব্যবসায়ীকে পণ্যের সঠিক মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানানোর নির্দেশ দেওয়া হয়েছে। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, রমজান মাসজুড়ে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে সাধারণ ক্রেতারা ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারেন।
বিবার্তা/রব্বানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]