ভোক্তা অধিকারের অভিযানে বাধা প্রদানের প্রতিবাদে রাজশাহীতে ক্যাবের মানববন্ধন
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৪৬
ভোক্তা অধিকারের অভিযানে বাধা প্রদানের প্রতিবাদে রাজশাহীতে ক্যাবের মানববন্ধন
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজারে অভিযানে বাধা প্রদান ও মার্কেট বন্ধ করার হুমকির প্রতিবাদে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।


রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে তারা এ মানববন্ধন করেন। মানববন্ধনে রাজশাহীর ক্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।


এসময় বক্তারা জানান, রমজান মাসে অন্যান্য দেশে নিত্যপণ্যসহ সবকিছুর দাম কমে গেলেও বাংলাদেশে দাম বাড়তেই থাকে। ফলে এই মাসটা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার নাগালের বাইরে চলে যায়। এইসব অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেট ভাঙ্গতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযান চালায় তখন তাদের নানান ভাবে হয়রানি করা হয়। এ সময় যারা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বাধা প্রদান ও মার্কেট বন্ধ করার হুমকি দিয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com