হাকিমপুরে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের স্বরণে পুষ্পস্তবক অর্পণ
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২২
হাকিমপুরে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের স্বরণে পুষ্পস্তবক অর্পণ
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলিতে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের স্বরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।


দিবসটি উপলক্ষে হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদের শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।


এরপর বীর মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, পৌর প্রশাসক, ফায়ার সার্ভিস, হিলি কাস্টমস, হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপি, উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল, মহিলা দল সহ অঙ্গ সহযোগী সংগঠন হিলি প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।


পুষ্পস্তবক অর্পণ শেষে ৫২'র ভাষা আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত এবং বাংলাদেশের শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদের পেশ ইমাম মীর শহীদ।


এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা, সিনিয়র সার্কেল এএসপি অ,ন,ম নিয়ামত উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা জয়নাল, হাকিমপুর থানার এসআই মো. মাহফুজ আলম, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাঃ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, যুগ্ম আহবায়ক আরমান আলী, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, মানিক মিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল হোসেন, ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব শাহাদাত হোসেন সোহাগ, পৌর যুবদলের আহবায়ক মাজহারুল ইসলাম, সদস্য সচিব আলী মুর্তজা সরকার, স্বেচ্ছাসেবক দলের আল মামুন, মিন্নুর সজল, ছাত্রদলের আহবায়ক রেজওয়ান প্রধান রিমন, হিলি প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম রব্বানী সহ অনেকে।


আজ অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করন। ওই দিন সকাল এগারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং দুপুরে উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।


বিবার্তা/রব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com