
দিনাজপুরের বিরামপুরেনিয়ন্ত্রণহীন মোটরসাইকেলকে ট্রাকের চাপায় সজিব হাসান (২৫) ও আরোহী ইজারুল ইসলাম রাব্বি (২৬) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তারা জেলার ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট চিন্তামন থেকে নিজ বাড়ি ফিরছিলেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে দিনাজপুর–গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর টিএন্ডটি অফিসের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহতরা হলেন, জেলার ঘোড়াঘাট উপজেলার শালিকাদহ গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. সজিব হাসান (২৫), একই এলাকার মো. তোহিদুল ইসলামের ছেলে মো. ইজারুল ইসলাম রাব্বি(২৬)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মো. সজিব হাসান মোটরসাইকেলের চালক ছিলেন। অন্য মোটরসাইকেলকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তায় পড়ে যায়। ঠিক ওই মুহূর্তে পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাদের মাথার উপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলে তারা মারা যায়। এসময় ঘাতক ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যায়
খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এবিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/রব্বানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]