মাতৃভাষা দিবস উপলক্ষ্যে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ কাল
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩২
মাতৃভাষা দিবস উপলক্ষ্যে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ কাল
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিসহ সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


শুক্রবার (২০ ফেব্রুয়ারি) হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো.শাহীনুর ইসলাম শাহীন জানান, ২১ ফেব্রুয়ারি (শনিবার) আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম বন্ধ থাকবে। ওইদিন ভারত থেকে কোন পণ্যবাহী ট্রাক প্রবেশ করবে না। ​বন্দরের ভেতরে পণ্য লোড-আনলোড কার্যক্রম স্থগিত থাকবে। আমদানিকৃত পণ্যের শুল্কায়নসহ সকল বাণিজ্যিক কাজ বন্ধ থাকবে।


তিনি আরও জানান, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ২২ ফেব্রুয়ারি (রবিবার) সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পূর্বের নিয়মে আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হবে।


বন্দরের আমদানি রফতানি সহ বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।


হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, দিবসটি উপলক্ষে সরকারি ছুটি থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত বরাবরের মতোই স্বাভাবিক থাকবে। এতে কোনো বিঘ্ন ঘটবে না।


বিবার্তা/রব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com