
ভোটপর কর্মী-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াউগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ আব্দুল আজিজ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে এমপি হিসাবে শপথ নেয়ার পর এইপ্রথম সকাল ১১ টার দিকে নির্বাচনী এলাকায় পৌঁছালে কাছিকাটা টোলপ্লাজা এলাকায় শত শত নেতা-কর্মী তাঁকে ফুল দিয়ে তাঁকে বরণ করে নেয়।
তাকে একটি বর্নাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে চাঁচকৈড় গুরুদাসপুরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়। এরপর ধারাবারিষা ইউনিয়ন দলীয় কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
আব্দুল আজিজ বলেন, কে ভোট দিয়েছেন আর কারা দেননি সেটা এখন বিবেচ্য নয়। তিনি এখন সবার,সবাই এখন তাঁর। সকল দলের,মতের,ধর্মের মানুষদের সাথে নিয়ে এলাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তিনি।
এসময় জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র মশিউর রহমান বাবলু,গুরুদাসপুর পৌর বিএনপির আহবায়ক দুলাল সরকার,সদস্য সচিব সুফি আবু সাইদ,উপজেলা বিএনপির সদস্য আবু হেনা,মোহাম্মদ আলীসহ গুরুদাসপুর-বড়াইগ্রাম উপজেলা বিএনপি ও সহযোগী সংসঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/জনি/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]