
রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতৃবৃন্দ।
একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে এক যুক্ত বিবৃতিতে তারা এই অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
বিবৃতিতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়াল বলেন, ভূমি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব গ্রহণ রাজশাহীর জন্য গৌরবের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, মন্ত্রী হিসেবে মিজানুর রহমান মিনু ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
বিশেষ করে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন, নামজারি ও খতিয়ান প্রক্রিয়ার সহজীকরণ এবং সাধারণ মানুষের হয়রানি কমাতে দৃশ্যমান উদ্যোগ নেওয়া জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
বিবৃতিতে সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত বলেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূলের সঙ্গে সম্পৃক্ততা নতুন মন্ত্রীকে দায়িত্ব পালনে সহায়তা করবে। তিনি আরো বলেন, সাংবাদিক সমাজ জনস্বার্থে ইতিবাচক ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে ভূমি খাতে সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠায় সহযোগিতা করবে।
বিবৃতিতে নেতৃদ্বয় আশা প্রকাশ করেন, নতুন প্রত্যাশা পূরণে ভূমিমন্ত্রী সফল হবেন এবং দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]