
গাইবান্ধা জেলাবাসী বিশেষ মাহেন্দ্রক্ষণের জন্য অধির আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে ঘটবে মানুষের আশা-আকাঙ্ক্ষার সেই প্রতিফলন। অবসান হবে সকল জল্পনা-কল্পনা।
আজ বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রীদের শপথ। কারা শপথ নিচ্ছেন তা ইতোমধ্যে আগেই গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গাইবান্ধা-৪ আসন থেকে ঐতিহাসিক সরকারে ধর্মমন্ত্রী হবেন বলে জানা গেছে। একাধিক সূত্র সোমবার রাত পর্যন্ত বিষয়টি নিশ্চিত করেছে।
রংপুর বিভাগের প্রবেশদ্বার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে রাখা হতে পারে নতুন মন্ত্রিসভায়। মঙ্গলবার সকাল ১০টায় এ খবর লেখার সময় পর্যন্ত এমন তথ্য নিশ্চিত করেছে দায়িত্বশীল সূত্র।
গাইবান্ধা জেলার পাঁচ আসনের মধ্যে মাত্র একটিতেই জয় পেয়েছে বিএনপি। বাকি চার আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা বিজয়ী হন। এ জেলায় বিএনপির এমন ফলাফল এবং ভৌগোলিক অবস্থানের কারণেই গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে গাইবান্ধা-৪ আসনে এমপি মোহাম্মদ শামীম কায়সার লিংকনের মন্ত্রীত্ব অনেকটাই কনফার্ম বলে জানা গেছে।
উল্লেখ, ২০০১ সালে গাইবান্ধা-৪ আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য এম এ মোত্তালিব এর মৃত্যুর পর তাঁর ছেলে মোহাম্মদ শামীম কায়সার লিংকন ২০০৬ সালে উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার ১ লাখ ৪২ হাজার ৭৭২ ভোট পেয়ে জয় লাভ করেন।
বিবার্তা/নুর আলম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]