দিনাজপুর-৬ আসনে ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১০
দিনাজপুর-৬ আসনে ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ সাংসদ ১১ দিনাজপুর-৬ আসনেপাঁচ জন সংসদ সদস্য প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। দিনাজপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।


গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনা শেষে জেলার সংসদ-১১ দিনাজপুর-৬ আসনের ১৯৯টি কেন্দ্রের ফলাফল ও পোস্টাল বিডি ভোটের ভিত্তিতে দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বেসরকারি ফলাফল ঘোষণা করেন।


রিটার্নিং অফিসের তথ্যমতে, দিনাজপুর-৬ আসনে মোট ভোটার ছিলেন চার লাখ ১০ হাজার ৬১২ জন। এর মধ্যে চার লাখ সাত হাজার ২৭৭ জন ভোট প্রদান করেন। মোট বৈধ ভোটের সংখ্যা ছিল চার লাখ এক হাজার ১৮৮টি।


নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু জাফর মো. জাহিদ হোসেন জাহিদ হোসেন দুই লাখ পাঁচ হাজার ১১৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম পান এক লাখ ৯০ হাজার ৭০৩ ভোট।


নির্বাচন কমিশনের শর্ত অনুযায়ী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট অর্জনে ব্যর্থ হওয়ায় পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।


জামানত হারানো প্রার্থীরা হলেন ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল্লাহ (৪১৮ ভোট), ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ (১৫২ ভোট), মই প্রতীকের বাসদের প্রার্থী আব্দুল হাকিম (৪৪৯ ভোট), লাঙল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী রেজাউল হক (২৬৮৯ ভোট) এবং হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নুর আলম সিদ্দিক (১৬৫৯ ভোট)।


বিবার্তা/রব্বানী

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com