বগুড়ায় গুঁড়িয়ে দেওয়া আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:২৩
বগুড়ায় গুঁড়িয়ে দেওয়া আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ায় কার্যক্রম নিষিদ্ধ ও ভেঙে ফেলা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলটির নেতা-কর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেছেন বলে দাবি করা হয়েছে।


সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে ‘বগুড়া জেলা আওয়ামী লীগ’ নামের একটি ফেসবুক আইডিতে এ-সংক্রান্ত ছবিসহ একটি পোস্ট দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, দিনের কোনো এক সময় পতাকাটি উত্তোলন করা হয়েছে।


ফেসবুকে দেওয়া ওই পোস্টে লেখা হয়েছে, ‘বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন দলীয় নেতা-কর্মীরা। আমাদের কেউ দাবায়া রাখতে পারবা না।’


এ বিষয়ে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, ‘আমি বর্তমানে ঢাকায় আছি। এ বিষয়ে কিছু জানি না। যেহেতু জানি না, সেহেতু এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না।’


২০২৪ সালের ১৬ জুলাই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় প্রথম বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই বছরের ৫ আগস্ট কার্যালয়টিতে ফের আগুন দেওয়া হয়। পরবর্তীতে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে কার্যালয়টি গুঁড়িয়ে দেওয়া হয়। তবে আওয়ামী লীগ কার্যালয়ের নিচে থাকা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কার্যালয়টি এখনো অক্ষত আছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com