হাকিমপুরে বসত বাড়ি থেকে নারীর মরদেহ উদ্ধার
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:২০
হাকিমপুরে বসত বাড়ি থেকে নারীর মরদেহ উদ্ধার
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

​দিনাজপুরের হাকিমপুর হিলি চুরিপট্টি এলাকায় বসতবাড়ি থেকে ফাহিমা বেগম (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


রবিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ওই এলাকার মুক্তারের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


​নিহত ফাহিমা বেগম গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বড়াই পাড়া গ্রামের বাদল দেওয়ানের মেয়ে।


​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় চুরিপট্টি এলাকার ওই বাড়িতে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।


​হাকিমপুর থানার এসআই মাহফুজ আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


বিবার্তা/রব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com