ওয়ারেন্টভুক্ত আসামি যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক গ্রেফতার
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১১
ওয়ারেন্টভুক্ত আসামি যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক গ্রেফতার
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাবনায় জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আসাদুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।


শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের আকমল শিকদারের ছেলে।


আসাদের পরিবারের দাবি, পুরোনো মামলায় তাকে হেনস্তা করার উদ্দেশ্যে পুলিশ ডেকে গ্রেফতার করানো হয়। তার দ্রুত মুক্তি দাবি করে পরিবার।


সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, ২০২৪ সালের একটি অর্থঋণ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। গোপন সংবাদে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com