সিংড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৯
সিংড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন (৬০) কে মারপিট করেছে ছাতারদিঘী ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক শামিম হোসেন।


শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।


পরে স্থানীয়রা উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।


আহত আলতাব হোসেন জানান, সকালে চা খেতে স্থানীয় বাজারে যাই। একটি চা স্টলে বসে ছিলাম, এমতাবস্থায় শামিম হোসেন অতর্কিত হামলা করে আমার কাছে থাকা প্রায় ১ লক্ষ টাকা ছিনিয়ে নেয়।


সিংড়া থানার ওসি আ ব ম আব্দুর নূর বিষয়টি নিশ্চিত করেন।


বিবার্তা/রাজু /এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com