ত্রয়োদশ নির্বাচনে এমপি হওয়া সর্বকনিষ্ঠ নারী কে এই পুতুল
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২:২২
ত্রয়োদশ নির্বাচনে এমপি হওয়া সর্বকনিষ্ঠ নারী কে এই পুতুল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। মাত্র ৪১ বছর বয়সে সর্বকনিষ্ঠ নারী সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়েছেন তিনি। একই সঙ্গে এই আসনে প্রথম নির্বাচিত নারী সংসদ সদস্য হয়েছেন বিএনপির এই প্রার্থী। এতে দীর্ঘ ১৮ বছর পর বিএনপির হারানো আসনটি পুনরুদ্ধার করলেন পুতুল।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নাটোরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।


ধানের শীষ প্রতীকে ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ফারজানা শারমিন পুতুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ পেয়েছেন (দাঁড়িপাল্লা) ৮৯ হাজার ৪৩১ ভোট।


নির্বাচনে জয়ের পর আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে পুতুল বলেন, এই বিজয় লালপুর-বাগাতিপাড়ার সব মানুষের। যেসব নেতা-কর্মী নির্বাচনী মাঠে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।



বিএনপি সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে পুতুল। ফজলুর রহমান পটল ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এই আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০০৮ সালের নির্বাচনে আসনটি বিএনপির হাতছাড়া হয়।



পরে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের প্রেক্ষাপটে দীর্ঘ ১৮ বছর এই আসনে বিএনপির কোনো জনপ্রতিনিধি ছিলেন না। বাবার মৃত্যুর পর সেই হারানো আসনটি পুনরুদ্ধার করলেন মেয়ে পুতুল।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com