গাইবান্ধায় নিজ বাড়ির উঠানে যুবককে কুপিয়ে হত্যা
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯
গাইবান্ধায় নিজ বাড়ির উঠানে যুবককে কুপিয়ে হত্যা
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধায় বাড়ির উঠানে এক আইনজীবীর সহকারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।


শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে খামার বল্লমঝাড় গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।


নিহত অমিতাভ চন্দ্র ওরফে সুজন (৩৮) ওই গ্রামের সূর্য নিরঞ্জন চন্দ্র রায়ের ছেলে। তিনি গাইবান্ধা জেলা জজ আদালতে আইনজীবীর সহকারী (মহুরী) হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।


বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান বলেন, রাতে সুজন মহুরী নিজ বাড়ির উঠানে ছিলেন। এ সময় কয়েকজন তার বাড়ির গেট খুলে ভেতরে ঢুকে পিছন থেকে অতর্কিতভাবে তার মাথায় এলোপাথাড়িভাবে কুপিয়ে পালিয়ে যায়।


আর্তচিৎকার শুনে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


নিহত সুজনের ভাই সুধান চন্দ্র রায় বলেন, বিগত তিন-চার বছর থেকে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে তার ভাইয়ের বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে তার জের ধরে পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করেছে।


ওসি মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে পুলিশ।


জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে জন্য অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com