নীলফামারীর চারটি আসনেই জামায়াতের জয়
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৯
নীলফামারীর চারটি আসনেই জামায়াতের জয়
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নীলফামারীর চারটি সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী নির্বাচিত হয়ে বিজয়ী হয়েছেন।



বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে চার আসনের ছয় উপজেলার ৫৬২ কেন্দ্রের ভোট গণনা শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান ফল ঘোষণা করেন।


ঘোষিত ফলাফল অনুযায়ী, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে ১৫৪টি কেন্দ্রের ফলাফলে জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪৯ হাজার ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী (খেজুর গাছ প্রতীক) পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ১৬০ ভোট।



নীলফামারী-২ (সদর) আসনের ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৩৪টি কেন্দ্রে ১ লাখ ৪৫ হাজার ২০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াত প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৭৯ ভোট।



নীলফামারী-৩ (জলঢাকা) আসনের ১০৫টি কেন্দ্রে ১ লাখ ৮ হাজার ৫৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী (ধানের শীষ) সৈয়দ আলী পেয়েছেন ৮৯ হাজার ১০২ ভোট।



নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের ১৬৯টি কেন্দ্রে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী (দাঁড়িপাল্লা) হাফেজ আব্দুল মুনতাকিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী আব্দুল গফুর সরকার পেয়েছেন ৮১ হাজার ৫২৬ ভোট।



জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা এই ভোটগ্রহণ চলে। রাতে বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া ভোটের তথ্যে দেখা যায়, জেলার চারটি আসনে দাঁড়িপাল্লার প্রার্থীরা বিজয় লাভ করেন।পরে বেসরকারি ফলাফলে তাদের বিজয়ী ঘোষণা করা হয়।



বিবার্তা/মহিনুল/এমবি




সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com