গাইবান্ধার চার আসনে জামায়াত, একটিতে বিএনপি জয়ী
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৪
গাইবান্ধার চার আসনে জামায়াত, একটিতে বিএনপি জয়ী
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এছাড়া একটি আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা গেছে।


গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাজেদুর রহমান ১ লাখ ৪০ হাজার ৭২৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী পেয়েছেন ৩৭ হাজার ৯৯৭ ভোট।


গাইবান্ধা-২ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল করিম ১ লাখ ২২ হাজার ৬৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আসাদুজ্জামান খান বাবু পেয়েছেন ৯২ হাজার ৮৯০ ভোট।


গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুল্লাপুর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম ১ লাখ ৬২ হাজার ৪৫৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সৈয়দ মইনুল হাসান সাদিক পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৬৪ ভোট।


গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার ১ লাখ ৪২ হাজার ৭৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুর রহিম সরকার পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৭৩৮ ভোট।


গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল ওয়ারেছ ৮৯ হাজার ২৭৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ফারুক আলম সরকার পেয়েছেন ৭৩ হাজার ৪৮৩ ভোট।


বিবার্তা/নুর আলম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com