ঠাকুরগাঁও -১ আসন

৩৫ কেন্দ্রে ৩৯ হাজার ভোটে এগিয়ে মির্জা ফখরুল
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১৯
৩৫ কেন্দ্রে ৩৯ হাজার ভোটে এগিয়ে মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। কোথাও কোথাও ফলাফল ঘোষণা করা শুরু করেছে। এতে ঠাকুরগাঁও -১ (সদর) আসনের ৩৫টি কেন্দ্রে কেন্দ্রে ৩৯ হাজার ১০১ ভোট পেয়ে এগিয়ে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ধানের শীষ)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে ২৫ হাজার ৯৭৬ ভোট পেয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদিমুল ইসলাম পেয়েছেন ৭০৫ ভোট। আসনটির মোট কেন্দ্র ১৮৫টি।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ফলাফল পাওয়া যায়। এদিন সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। অনুষ্ঠিত হয়েছে গণভোটও।


এবারের নির্বাচনে সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎসাহ-উদ্দীপনা নিয়েই আগামীর বাংলাদেশ পুনর্গঠনে ব্যালট পেপারে নিজেদের মতামত দিয়েছেন ভোটাররা।


এ আসনে মোট ভোটার তিন লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭৪ হাজার ৭০৯ ও নারী এক লাখ ৫৯ হাজার ৬০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন আটজন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com