
ঠাকুরগাঁও-১ (সদর) আসনে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ফলাফল ঘোষণ করা হয়েছে। এখানে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ১ হাজার ৭৭৭, দাঁড়িপাল্লা ৬১২ ও হাতপাখা ২৬ ভোট। হ্যাঁ ভোট পড়েছে ১ হাজার ৭৯৫ ভোট এবং না ভোট ৫২১টি।
অপরদিকে দানারহাট আনসারীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৬৯৪ ভোট, দাঁড়িপাল্লা ১ হাজার ২১১ ভোট এবং হাতপাখা ৫ ভোট। হ্যাঁ ভোট ১ হাজার ৫৮৪ ভোট ও না ভোট ১৯৮টি পড়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। নিজ জেলা ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপি মহাসচিব।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুটি কেন্দ্রে ভোট পেয়েছেন ২ হাজার ৪৭১ এবং জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ১ হাজার ৮২৩ ভোট।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে ভোটার ৫ লাখ ১১ হাজার ৬২৯ জন। এ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]