
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট দিয়েছেন ২৯, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় সুন্দরগঞ্জ উপজেলার সীচা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন ধানের শীষ প্রতীকের এই প্রার্থী।
ভোট দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী বলেন, ধানের শীষের জয় সুনিশ্চিত। সারা দেশের জনগণ এবং সুন্দরগঞ্জবাসী ধানের শীষের পক্ষে রায় দিবে ইনশাআল্লাহ।
কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের তৎপরতায় কেন্দ্রটিতে ভোটগ্রহণ স্বাভাবিকভাবেই চলছে।
বিবার্তা/নুর আলম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]