৫০ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির হাসপাতালে ভর্তি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৯
৫০ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির হাসপাতালে ভর্তি
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে ৫০ লাখ টাকার বেশি নগদ টাকাসহ আটক হওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান। আটকের পর শারীরিক অবস্থার অবনতি হলে দুপুর ১টা ৪৭ মিনিটে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি সেখানে পুলিশি প্রহরায় চিকিৎসাধীন।


অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাসপাতাল প্রাঙ্গণে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর একটি গাড়ি কড়া প্রহরায় অ্যাম্বুলেন্সটিকে হাসপাতালে পৌঁছে দেয়।


জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘জিজ্ঞাসাবাদ করার সময়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় বিস্তারিত পরে জানানো হবে।


বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর পৌঁছান বেলাল উদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে তাকে আটক করে পুলিশ। এ সময় তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা ও বেশ কিছু নথিপত্র পাওয়া যায়। নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম জানান, জব্দকৃত টাকা মেশিনে গণনা করা হচ্ছে এবং নথিপত্রগুলো যাচাই-বাছাই চলছে।


আটকের সময় ধারণকৃত একটি ভিডিওতে বেলাল উদ্দিন নিজের পরিচয় দেন। তিনি ঠাকুরগাঁও শহরের হাজিপাড়ার দবিরুল ইসলামের ছেলে এবং শালন্দা কলেজের শিক্ষক। লাগেজে থাকা অর্থের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, সেখানে ৫০ লাখের বেশি টাকা রয়েছে যা তার ব্যক্তিগত গার্মেন্টস ব্যবসার মূলধন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com