নির্বাচনে উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় কুড়িগ্রামে সেনাবাহিনীর বিশেষ মহড়া
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৪
নির্বাচনে উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় কুড়িগ্রামে সেনাবাহিনীর বিশেষ মহড়া
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্গম চরাঞ্চলসহ যেকোনো এলাকায় উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর বিশেষপ্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে বাংলাদেশ সেনাবাহিনী এ মহড়া করে।


এ সময় সেনাবাহিনীর একটি বিশেষ টিম স্টেডিয়াম মাঠে হেলিকপ্টার র‌্যাপলিং প্রদর্শন করে।


হেলিকপ্টার র‌্যাপলিংসহ অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।


এসময় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বীসহ জেলার উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com