সারাদেশ
নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫২
নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
রংপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।


রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে রংপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা–বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘খুব শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। আপনারা হেল্প করবেন, কোথাও যদি কোনো রকম কারচুপি হয়, সঙ্গে সঙ্গে জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব।’


বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুযায়ী নির্বাচন সুষ্ঠু হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যে জায়গায় যে রকম ব্যবস্থা নেওয়ার, ওই ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে। এখানে আজকের মতবিনিময় সভায় সেই আলোচনা হয়েছে। একটা ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল নির্বাচন হবে।’


এ সময় রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com