ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কার্ভাড ভ্যানের ধাক্কা, নিহত ১
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫০
ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে  কার্ভাড ভ্যানের ধাক্কা, নিহত ১
হিলি (দিনাপজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি মাল বোঝাই ট্রাকের পেছনে ধাক্কায় কার্ভাড ভ্যানের চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভ্যানটির চালক।


রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ঘোড়াঘাট পৌর শহরের আজাদমোড় এলাকায় ইসলামি ব্যাংকের সামনে দিনাজপুর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত ব্যাক্তির নাম আল- আমিন (৪০)। তিনি সৈয়দপুর ওয়াবদা মোড় এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় কার্ভাড ভ্যানের চালক আমিনুল ইসলাম (৪২) আহত হয়েছেন।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে মহাসড়কের দিনাজপুর অভিমুখে যাওয়া রাস্তার লেনের পাশে মাল বোঝাই একটি ট্রাক থামিয়ে নষ্ট চাকা মেরামত করছিলেন চালক ও তাঁর সহকারী। তখন পেছন থেকে আসা দ্রুত গতির একটি কার্ভাড ভ্যান ট্রাকটিকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় কার্ভাড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে কেভিন এর মধ্যে আটকে পড়ে চালক ও চালকের সহকারী।


খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঘোড়াঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালকের সহকারিকে মৃত ঘোষণা করেন। আহত চালককে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।


বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ট্রাক ও কার্ভাড ভ্যান দুইটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


বিবার্তা/রব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com