আজ বিরামপুর যাচ্ছেন তারেক রহমান
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৪
আজ বিরামপুর যাচ্ছেন তারেক রহমান
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ (৭ ফেব্রুয়ারি) দিনাজপুর-৬ আসনের বিরামপুরে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় যোগ দিতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।


বিরামপুর সরকারি কলেজ মাঠে বিরামপুর উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বক্তব্য দিবেন তারেক রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।বর্তমানে বিরামপুর সরকারি কলেজ মাঠে পুরোদমে চলছে জনসভার মঞ্চ তৈরির কাজ।


সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশাল আকৃতির প্যান্ডেল ও মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। জনসভায় আগত মানুষের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিশাল এলাকা জুড়ে স্বেচ্ছাসেবক দল কাজ করছে।


উত্তরাঞ্চলে দ্বিতীয় দফায় নির্বাচনী জনসভায় যোগ দিতে তাঁর সফর সূচি মতে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে শনিবার বেলা সাড়ে ১১টায় ঠাকুগাঁওয়ে, দুপুর দেড়টায় নীলফামারীতে এবং দুপুর আড়াইটায় দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। জনসভা শেষে এদিন হেলিকপ্টার যোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন।


বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর-৬ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।


তিনি বলেন, আজ ৭ ফেব্রুয়ারি তারেক রহমানের বিরামপুর সফর আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এই সফর উপলক্ষ্যে দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনের বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে তাকে সংবর্ধনা জানাবেন। এতে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


নির্বাচনী সমাবেশে তারেক রহমানের নিরাপত্তা বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সরকার জানান, সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি ডিবি ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়াও অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।


বিরামপুর উপজেলার বিএনপির সভাপতি শফিকুল আলম জানিয়েছেন,এই জনসভা হবে উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম গণসমাবেশ। তারেক রহমানের দিকনির্দেশনামূলক বক্তব্য শোনার জন্য দিনাজপুর ও আশপাশের জেলা থেকে লাখ লাখ মানুষের উপস্থিতিতে বিরামপুর জনসমুদ্রে পরিণত হবে।


বিবার্তা/রব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com