
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য ব্যক্তিকে ভোট না দিলে ভাগ্যর পরিবর্তন বা উন্নয়ন হবে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৬ আসনের হাকিমপুর হিলি পৌর শহরে ধানের শীষ প্রতীকের জনসংযোগ শেষে উঠান বৈঠকে এমন মন্তব্য করেন এই আসনের ধানের শীষ প্রতীকের কান্ডারী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এর সহধর্মিণী ডা. শরিফা করিম স্বর্ণা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে হাকিমপুর হিলি পৌর শহরের ৪ ও ৫ নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের জনসংযোগ শেষো উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ডা. জাহিদ হোসেনের সহধর্মিণী ডা. শরিফা করিম স্বর্ণা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ দরজায় কড়া নাড়ছে। আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন এবং আপনার একটি অনেক মূল্যবান। তাই ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ডা. জাহিদ হোসেনের পাশে থাকবেন যতদিন ওনি আপনাদের পাশে থাকতে চায়। এর আগে অনেকে এসেছে ভোট ও দিয়েছেন কিন্তু এলাকার উন্নয়ন হয় নাই। আজ যে লোকটি আপনাদের সামনে ধানের শীষ প্রতীক নিয়ে এসেছেন এমপি নির্বাচিত না হয়েও এলাকার উন্নয়ন করে যাচ্ছেন তাকে ভোট না দিয়ে কাকে ভোট দিবেন। যোগ্য ব্যক্তিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে না পারলে ভাগ্যর উন্নয়ন সম্ভব নয়। তাহলে আগামী ৫ বছর আবারও পিছিয়ে থাকতে হবে। সে কারণে দলমত নির্বিশেষে সকল মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শাহিনুর ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, উপজেলা মহিলা দলের আহবায়ক আকতারা বানু, জাতীয়তাবাদি ওলামা দলের আহবায়ক মো. হুমায়ুন কবির সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বিবার্তা/রব্বানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]