সরিষাবাড়ীতে অস্ত্র ও গুলিসহ যুবক আটক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৩
সরিষাবাড়ীতে অস্ত্র ও গুলিসহ যুবক আটক
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরের সরিষাবাড়ীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে গুলি, দেশীয় অস্ত্র এবং অস্ত্র তৈরির বিপুল পরিমান সরঞ্জামসহ নাঈম হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।


বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে দয়ালপুর এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃত নাঈম হোসেন একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে বলে জানা গেছে।


পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের দয়ালপুর এলাকায় বিশেষ অভিযান চালায় যৌথবাহিনীর একটি দল। এসময় নাঈম হোসেনের বাড়ীতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এসময় আগ্নেয়াস্ত্রের গুলি, দেশীয় রামদা, ছুড়ি, অস্ত্র তৈরির সরঞ্জাম, পাইপ এবং অস্ত্র তৈরির বিপুল পরিমান সরঞ্জামসহ নাঈম হোসেন নামে এক যুবককে আটক করা হয়।


এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া বলেন, যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র গুলিসহ নাঈম নামে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃতকে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com