
বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোট নেতারা কুড়িগ্রাম আসছেন আজ (বুধবার) । সকাল ৯টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোটের জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। একই মঞ্চে বক্তব্য রাখবেন এনসিপি'র দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েমসহ অন্যান্য নেতারা।
এদিকে ১১ দলীয় জোটের জনসভা সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করার কথায় কুড়িগ্রাম জেলা জামায়াতের নেতারা।
জনসভায় জেলার ৪টি সংসদীয় আসনের ১১ দলীয় জোটের তিনজন জামায়াত প্রার্থী ও একজন এনসিপি'র প্রার্থীসহ ৪ টি আসনের নারী ও পুরুষ নেতাকর্মীরা উপস্থিত থাকার কথা জানিয়েছে জেলা জামায়াতের নেতারা। জনসভায় ৪ থেকে ৫ লাখ মানুষের উপস্থিতির কথাও জানান তারা।
কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নিজাম উদ্দিন জানান, জনসভা সফল করতে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে স্টেজ নির্মাণের কাজ শেষ পর্যায়ে। জনসভায় জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের পাশাপাশি ডাকসু ভিপি সাদিক কায়েম ও এনসিপির হাসনাত আব্দুল্লাহ বক্তব্য রাখবেন। জনসভা সফল করতে জেলার ৯ উপজেলার নারী ও পুরুষ কর্মীরা অংশ নেবে।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]