নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হাকিমপুরে সরকারি কর্মচারীদের কর্মবিরতি পালন
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৯
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হাকিমপুরে সরকারি কর্মচারীদের কর্মবিরতি পালন
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে দিনাজপুরের হাকিমপুরে সরকারি কর্মচারীরা তিন দিন (১-৩ ফেব্রুয়ারি) পর্যন্ত কর্মবিরতি পালন করেছে।


মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে শেষ দিনে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনে অবস্থান করে কর্মবিরতি পালন করেছেন।


এসময় কর্মবিরতি কর্মসূচি থেকে বক্তারা বলেন, বর্তমান সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে আশ্বাস দিয়ে আবার সিদ্ধান্ত পরিবর্তন করায় আমরা হতাশ! বর্তমান সময়ে আমাদের স্বল্প বেতনে পরিবার পরিজন নিয়ে চালা খুবই কষ্ট সাধ্য হয়ে উঠেছে। আমরা আমাদের সন্তানদের ভালো প্রতিষ্ঠানে পড়াতে গেলে দুশ্চিন্তায় পড়ে যায়। তাই দ্রুত সময়ে ৯ম পে-স্কেল বাস্তবায়ন করা হলে কিছুটা হলেও আমাদের মাঝে স্বস্তি ফিরবে। তাই বর্তমান সরকারের কাছে বিনীত অনুরোধ দ্রুত সময়ের মধ্য কাঙ্খিত নবম পে-স্কেল বাস্তবায়ন করা হোক।


এসময় উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা গোপেশ চন্দ্র সেন, উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. শাহিন আলী, উপ-প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কম্পিউটার কাম মুদ্রাক্ষরিক মো. আশরাফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের নৈশ্যপ্রহরী মাজেদুল ইসলাম, ইন্জিনিয়ার অফিসের আমিরুল ইসলাম, উপজেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী এনামুল হক, স্বাস্থ্য কমপ্লেক্সে স্টোরকিপার শাহিন, প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী মো. শহিদুল ইসলাম, উপজেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক আমিনুল ইসলাম, মো. ফারুক হোসেন সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারী কর্মবিরতিতে অংশ গ্রহণ করে।


সরকারি কর্মচারীরা বলেন দ্রুত সময়ের মধ্যে নবম পে-স্কেল বাস্তবায়ন না হলে আগামীতে বড় ধরনের আন্দোলনে যাবেন কর্মচারী ঐক্য পরিষদ এবং আমাদের দাবি আদায় করে কাজে ফিরবো ইনশাআল্লাহ!


বিবার্তা/রব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com