
ঝিনাইদহের কোটচাঁদপুরে অনন্য গাঙ্গুলি (২৬) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৌর শহরের বাজার পাড়ার নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহত অনন্য গাঙ্গুলি একই এলাকার পৌর মহিলা কলেজের (অবঃ) অধ্যাপক পি কে গাঙ্গুলি চ্যার্টাজি ও সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাধারানী গাঙ্গুলির একমাত্র ছেলে।
নিহত অনন্য গাঙ্গুলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষার্থী ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনন্য গাঙ্গুলি মানসিক সমস্যায় ভুগছিলেন। গতকাল রাতে মায়ের সাথে কথা বলে ঘুমাতে যায়। সকালে পরিবারের লোকজন তার মরদেহ গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ঘটনাটি আমরা খতিয়ে দেখছি। ময়না তদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানতে পারবো।
এদিকে মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠি ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]