পঞ্চগড়ে দ্বিতীয় দিনের বইছে মৃদ্যু শৈত্য, শীতে বিপর্যস্ত জনজীবন
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১৩:০৮
পঞ্চগড়ে দ্বিতীয় দিনের বইছে মৃদ্যু শৈত্য, শীতে বিপর্যস্ত জনজীবন
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হিমালয়ের পাদদেশে অবস্থিত সর্বত্তোরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে ২য় দিনের মত অব্যাহত রয়েছে মৃদ্যু শৈত প্রবাহ। বেড়েছে শীতের দাপট। ঘন কুয়াশা কিছুটা কেটে গেলেও হিমালয় থেকে প্রবাহিত হওয়া হিমশীতল বাতাস ঠান্ডার প্রবাহকে আরও বাড়িয়ে দিয়েছে। কনকনে ঠান্ডা আর হীম বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে এই অঞ্চলেে জনজীবন।


শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৯ টায় সর্বনিন্ম তাপমাত্রা ৯.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। দিনের সর্বচ্চো তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা রেকর্ড করা হয়েছে ৭৮ শতাংশ। বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে প্রতিঘন্টায় ৮-১০কি: মি।


গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টায় সর্বনিন্ম তাপমাত্রা ছিল ৮.৯ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বচ্চো তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা রেকর্ড করা হয়েছিল ৭৮ শতাংশ।


সকাল সকাল ঝলমলে রোদে কিছুটা স্বস্তি মিললেও বিকেল হতে আবার বেড়ে যাচ্ছে ঠান্ডার মাত্রা৷ সন্ধ্যা থেকে শুরু হয় কুয়াশা পড়া। রাত যত গভীর হয় এই ঠান্ডার মাত্রা ততই বাড়তে থাকে। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন পথচারীরসহ ছিন্নমুল মানুষ। ঠান্ডা নিবারনে ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে বাড়ছে মানুষের ভীর।


বিবার্তা/গোফরান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com