নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ২১:১১
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
নীলফামারী জেলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় মনিফা বেগম(৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টার পর সৈয়দপুর-নীলফামারী রেলপথের ঢেলাপীর সংলগ্ন কাদিখোল এলাকার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মনিফা বেগম সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামের মোজাফফর হোসেনের স্ত্রী।


নিহতের মেয়ে মিতু আক্তার জানান, তার মা দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিভিন্ন সময়ে তিনি কাউকে কিছু না বলে বাড়ির বাহিরে চলে যেতেন। শুক্রবার(৭ নভেম্বর) সকালে পরিবারের সকলের অগোচরে তিনি বাড়ির বাহিরে চলে যায়।অনেক খোঁজার পরও কোনো সন্ধ্যান পাইনি।শনিবার সকালে কাদিখোল এলাকার রেললাইনের পাশে আমার মায়ের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ সনাক্ত করি।


সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, এঘটনায় অস্বাভাবিক মৃত্যু মামলা রুজুর প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


বিবার্তা/সুজন/এসএস


মহিনুল ইসলাম সুজন,

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com