সারাদেশ
কুড়িগ্রামে ২২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১৪:৪৭
কুড়িগ্রামে ২২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের রৌমারী‌তে বিপুল পরিমাণে ইয়াবা পরিবণ করার সময় র‌ফিক মিয়া (৩৫) না‌মে এক মাদক কারবারিকে গ্রেফতার ক‌রেছে পু‌লিশ। এ সময় তার কা‌ছ থে‌কে ২২ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


সোমবার (৩০ জুন) সকাল ১০টার দি‌কে উপ‌জেলার চর নতুন বন্দর এলাকায় গ্রেফতারকৃত ব্যবসায়ী র‌ফিক মিয়ার বা‌ড়ি‌ থে‌কে এসব মাদক উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী র‌ফিক ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।


পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা গে‌ছে, মাদক ব্যবসায়ী র‌ফিক এলাকার চি‌হিৃত মাদক কারবা‌রি। সীমান্তবর্তী এলাকা হওয়ায় দীর্ঘ‌দিন ধরে সে দেশের বি‌ভিন্ন জায়গায় মাদক সরবরাহ করে আস‌ছে। গোপন সংবা‌দের ভি‌ত্তিতে ওই কারবা‌রির বা‌ড়ি‌তে অভিযান চালায় পু‌লিশ। পু‌লি‌শের উপ‌স্থি‌তি টের পেয়ে পালানোর চেষ্টা করে ওই কারবা‌রী। পরে তা‌কে ধাওয়া দি‌য়ে আটক করা হয়। এসময় তার বা‌ড়ি‌তে তল্লা‌শি চা‌লি‌য়ে ২২হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করে পু‌লিশ।


রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. লুৎফর রহমান ব‌লেন, এ বিষয়ে মাদকদ্রব্য আইনে মামলা ন‌থিভুক্ত করা হ‌য়ে‌ছে। গ্রেফতারকৃত আসা‌মিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।


কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহ্ফুজুর রহমান বলেন জেলাকে মাদকমুক্ত করতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com