সরিষাবাড়ীতে
ইয়াবাসহ ৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
প্রকাশ : ২৪ মে ২০২৫, ১৮:১৯
ইয়াবাসহ ৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরের সরিষাবাড়ীতে ১১০ পিস ইয়াবাসহ ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সুভাস মিয়া হুন্দুল (৩৬) কে গ্রেফতার করা হয়েছে।


শনিবার ভোর রাতে উপজেলার পিংনা ইউনিয়নের দূর্গম চরাঞ্চল নলসন্ধা গ্রাম থেকে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুভাস মিয়া নলসন্ধা গ্রামের মৃত ফজল মেম্বারের ছেলে বলে জানা গেছে।


তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্র সুত্রে জানা যায়, শনিবার ভোর রাত ৩ টা ২৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পিংনা ইউনিয়নের দূর্গম চরাঞ্চল নলসন্ধা এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। এসময় ৪টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী সুভাস মিয়াকে গ্রেফতার করে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। গ্রেফতারকালে তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।


এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জসিম উদ্দিন বলেন, গ্রেফতারকৃত সুভাস মিয়া ৪ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী ছিলেন। এছাড়া গ্রেফতার কালে তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।


বিবার্তা/মনির/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com