শেরপুরে ভারতীয় ৫৭০ বোতল মদ উদ্ধার
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ১৪:১১
শেরপুরে ভারতীয় ৫৭০ বোতল মদ উদ্ধার
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারত সীমান্ত ঘেঁষা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে অভিযান চালিয়ে ভারতীয় সাতটি ব্র্যান্ডের ৫৭০ বোতল মদ উদ্ধার করেছে পুলিশ।


মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোর রাতে উপজেলার কাংশা ইউনিয়নের বড় গজনী এলাকায় এ অভিযান চালানো হয়। তবে মাদক চোরাকারবারিদের কাউকে আটক করা যায়নি।


থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে বড় গজনী এলাকার সোলার ফেন্সিং কন্ট্রোল রুমের পাশে সুবিনাথ সাংমার বাড়ির নিকটে মদ পাচারের গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় সাতটি ব্র্যান্ডের ৫৭০ বোতল মদ জব্দ করা হয়। তবে অভিযান পরিচালনাকালীন চোরাকারবারিরা পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। কাউকে আটক করা সম্ভব হয়নি।


ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন বলেন, এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com