ভালুকায় মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ২১:৪৯
ভালুকায় মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক মোটরসাইকেল চাপায় মোফাজ্জল হোসেন খান (৭৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাটি ভালুকার ভরাডোবা-ঘাটাইল সড়কে শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় বান্দিয়া নামক স্থানে ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হচ্ছিলেন বান্দিয়া গ্রামের মৃত নূর হোসেন খানের ছেলে মোফাজ্জল হোসেন খান। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে জরুরি ভিত্তিতে ভালুকা সরকারি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর মোটরসাইকেল চালক যানবাহন ফেলে রেখে পালিয়ে যান।


ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান জানান, ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে এবং চালককে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।


স্থানীয়রা দ্রুতগতিতে মোটরসাইকেল চালনা ও বেপরোয়া যানচলাচলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দাবি করেছেন।


বিবার্তা/সাজ্জাদুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com