ভাষানটেকে বিআরপি বস্তির আগুন নিয়ন্ত্রণে
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ১১:৫৩
ভাষানটেকে বিআরপি বস্তির আগুন নিয়ন্ত্রণে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর ভাষানটেকে বিআরপি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।


বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।


ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, ভাষানটেকের বিআরপি বস্তিতে ১১টার দিকে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ৩৬ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর জানা যায়নি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com