সারাদেশ
স্ত্রী হত্যার ১৮ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ১৪:৪১
স্ত্রী হত্যার ১৮ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

স্ত্রী হত্যার দায়ে দীর্ঘ প্রায় ১৮ বছর পর পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কাশেমকে (৬৮) গ্রেফতার করেছে পুলিশ।


রবিবার (২ মার্চ) তাকে কারাগারে পাঠানো হয়। নীলফামারী জেলা শহরের বাড়াইপাড়া মহল্লার মৃত আলী জানের ছেলের কাশেম।


নীলফামারী সদর থানার এম আর সাঈদ জানান, ২০০৭ সালের ১৮ আগস্ট জেলা শহরের বাড়াইপাড়ার নিজ বাড়িতে আবুল কাশেম তার স্ত্রী বেগম খাতুনকে হত্যা করেন। পরবর্তীতে গোপনে লাশ দাফন করে পালিয়ে যান তিনি।এ ঘটনায় নিহতের বড় ভাই ইয়াসিন আলী বাদী হয়ে আবুল কাশেমকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২১ সালের ৩ জানুয়ারি বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল কাশেমকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। সেই থেকে কাসেম পলাতক ছিলেন। র‍্যাবের সহযোগিতায় গাজীপুর জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিবার্তা/সুজন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com