কুড়িগ্রামে ধানক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ১১:৩২
কুড়িগ্রামে ধানক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বেলাল হোসেন নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


শনিবার (১ মার্চ) দুপুরে উপজেলার নেওয়াশী ইউনিয়নে হিরার ভিটা এলাকার ধান ক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।


নিহত অটোচালক বেলাল হোসেন ফুলবাড়ী উপজেলার খোঁচাবাড়ী গ্রামের নুরনবী মিয়ার ছেলে বলে জানা গেছে।


স্থানীয়রা জানান, রাস্তার পাশে ধানক্ষেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা। ধারণা করা হচ্ছে রাতে অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে যাওয়া হয়েছে।


নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা জানান, চালক ও অটোরিকশাটি ফুলবাড়ী থেকে নিয়ে এসে নাগেশ্বরী এলাকায় নিয়ে ঘটনাটি ঘটানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে অটো রিকশা ছিনতাইয়ের কারণে হতে পারে। লাশ থানায় নিয়ে এসে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত ছাড়া আসল ঘটনা বলা যাচ্ছে না। আর আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com