রাজারহাটে ৫ ঘরে আগুন, তালাবদ্ধ শিশু পুড়ে ছাই
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৮
রাজারহাটে ৫ ঘরে আগুন, তালাবদ্ধ শিশু পুড়ে ছাই
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পশ্চিম সুখদেব গ্রামে আগুনে একটি বাড়ির ৫টি ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। এসময় ঘরের ভিতর তালাবদ্ধ থাকা আইরিন নামে ৫ বছরের এক শিশু আগুনে পুড়ে মৃত্যু বরণ করেছে। নিহত শিশু আইরিনের বাবার নাম আলামিন।


শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।


ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, বাড়ির মালিক আলামিনের পরিবার শিশু আইরিনকে ঘরে তালাবদ্ধ রেখে বাড়ির পার্শ্ববর্তী এলাকায় ওয়াজ মাহফিলে যায়। রাত সাড়ে ১১ টার দিকে ওই বাড়িতে আগুন লাগলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগে বাড়িটির সবগুলো ঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় ঘরে থাকা ৫ বছরের শিশু আইরিন আগুনে পুড়ে মৃত্যু বরণ করে।


রাজারহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু তাহের জানান, যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাড়ির ৪ টি ঘর ও একটি রান্না ঘর পড়ে যায়। এ সময় ঘরে তালাবদ্ধ থাকা শিশু আইরিন আগুনে পুড়ে মারা যায়। আইরিনের লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।


শিশুটির লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করার কথা জানায় রাজারহাট থানার ওসি তসলিম উদ্দিন।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com