সরিষাবাড়ীতে গাছের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ১৫:২৪
সরিষাবাড়ীতে গাছের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরের সরিষাবাড়ীতে গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে আব্দুল মজিদ (৫৫) নামে এক করাতি শ্রমিকের মৃত্যু হয়েছে।


শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার গেন্দারপাড়া মজিবর রহমান মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।


নিহত আব্দুল মজিদ তারাকান্দি গ্রামের মৃত লেফাসু মণ্ডলের ছেলে।


স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া আনু মন্ডলের বাড়িতে একটি কদম গাছ কাটতে যান করাতি আব্দুল মজিদ ও তার লোকজন। গাছটি যাতে বৈদ্যুতিক তারের উপর না পড়ে সে জন্য রশি দিয়ে একদিকে টেনে ধরেন। একপর্যায়ে গাছটি অসাবধানতায় আব্দুল মজিদ এর মাথার উপর পড়ে।


নিহত আব্দুল মজিদের ছেলে আতিক বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে বাবা গাছ কাঁটার জন্য বাড়ি থেকে বের হয়ে আসে। পরে লোকজনের কাছে বিষয়টি জেনে ঘটনাস্থলে গিয়ে বাবার মরদেহ দেখতে পাই।


এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/মনির/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com