খানসামায় পাঁচ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ১৩:০১
খানসামায় পাঁচ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের খানসামায় আবুল কালাম আজাদের উদ্যোগে দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।


শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের লালদিঘী এলাকায় নিজ বাড়িতে পাঁচ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোসলেম উদ্দিন সরকার, যুগ্ম আহ্বায়ক নিয়ামতুল্লাহ শাহ, ইউনিয়ন যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক অহেদুল ইসলামসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সুধীজন।


এসময় আবুল কালাম আজাদ বলেন, এই শীতে গ্রামাঞ্চলে অনেক মানুষ মানবেতর জীবনযাপন করছেন। তাদের কথা চিন্তা করে আজকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। সমাজের যারা বিত্তবান আছেন তাদের সকলের উচিত এই মানুষগুলোর পাশে থাকা।


বিবার্তা/জামান/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com